১২ মাঘ, ১৪৩২ - ২৫ জানুয়ারি, ২০২৬ - 25 January, 2026

পাটগ্রামে হাজী প্রশিক্ষণ ও সম্মেলন অনুষ্ঠিত

8 months ago
306


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

হজ্ব পালন সংক্রান্ত যাবতীয় নিয়ম অবগত করতে হাজীদের নিয়ে একটি প্রশিক্ষণ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় পাটগ্রাম উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদুল্লাহ প্রধানের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব  ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রহিম, পাটগ্রাম টি এন স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব তোজাম্মেল হোসেন,  বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মহিউদ্দিন রাজুসহ আরও অনেকে।

প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে দীর্ঘসময় আলোচনা করেন অনুষ্ঠান প্রস্তুতির প্রধান প্রশিক্ষক মাওলানা আব্দুল কাদের। তিনি হজ্ব পালনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন হজ্বযাত্রীর জন্য পালনের সকল নিয়ম-কানুন উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে নিরাপদে হজ্ব পালনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন হজ্বযাত্রীরা।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব  ওয়ালিউর রহমান সোহেল, সার্বিক  ব্যবস্থাপনায় আলহাজ্ব  আসিফ হাসান প্রধান ড্যানিশ ও আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাসেল।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth