৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

গোবিন্দগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ চালক-হেলপার গ্রেপ্তার

10 months ago
359


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথরবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একইসঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বিলকলমী সরকারপাড়া গ্রামের মৃত শহীদুল্লা সরকারের ছেলে ট্রাক চালক বিপুল সরকার (৩৫) এবং পাবনার সাথিয়া উপজেলার চিনানাড়ী গ্রামের ট্রাকের হেলপার আবু দাউদ আকাশ।

২৬ এপ্রিল শনিবার সকালে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ্-নেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ গাঁজাগুলো জব্দ করা হয়। সেই সঙ্গে চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth