কাউনিয়ায় ঝড়ে গাছের চাপায় একজন নিহত, ভেঙ্গে গেছে বসতঘর
কাউনিয়া রংপুর প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় কালবৈশাখীর ঝড়ে বাতাসে খেজুর গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছে।
ঝড়ে বাতাসের বেগে ঘরবাড়ি ও গাছ-গাছালির ক্ষতির পাশাপাশি ভেঙ্গে গেছে অনেক ঘর।
নিহত মোফাজ্জল হোসেন মেলেটারী (৬০) উপজেলার হারাগাছ পৌরসভার হকবআজআর নয়াটারি গ্ৰামের মৃত আজান উদ্দিনের ছেলে।
নিহতের বড়ভাই মানা মিয়া জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তার ছোট ভাই মোফাজ্জল বাড়ির বাইরে অটোরিকশা পরিস্কার করছিল। হঠাৎ প্রবলবেগে ঝড় বাতাস শুরু হয়। এ সময় বাড়ির আঙ্গিনায় থাকা খেজুর গাছের মাথা ভেঙে ছোট ভাইয়ের উপরে পড়ে। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোমিনুল ইসলাম সোহেল বলেন, তিনি এইমাত্র জানতে পারলাম খোঁজ নিচ্ছি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝোড়ো বাতাসে উপজেলার চর চতুরা, মুন্সিপাড়া, নয়াটারি, খোরদভুতছাড়াসহ বিভিন্ন এলাকায় আম, লিচু, ভুট্টা, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ি ও গাছ-গাছালির ক্ষতির পাশাপাশি ভেঙ্গে গেছে স্থাপনা। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাউল হাসান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য ইউনিয়ন জনপ্রতিনিধিদের বলা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ঝোড়ো বাতাসে ধান ও ভুট্টা আবাদের বেশকিছু এলাকায় ক্ষতি হয়েছে।