২৬ আশ্বিন, ১৪৩৩ - ১১ অক্টোবর, ২০২৬ - 11 October, 2026

এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো- ব্যারিস্টার ফারাহ খান

258
2025-05-11 02:29:24

news-picture

মহানগর প্রতিবেদক:

নিউক্লিয়াস প্রধান স্বাধীনতার রুপকার জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মূখ্য উদ্যোক্তা ব্যারিস্টার ফারাহ খান বলেছেন, আমরা এমন স্বাধীনতা চাইনি বলেই আমাদের নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়েছিলো। ১৯৭২ সালে জাসদ একটি বটগাছ ছিল কিন্তু সেই জাসদ ব্যক্তি স্বার্থে খন্ড-বিখন্ড হয়ে গত ৫৩ বছরে পরগাছা হয়ে গেছে। সে কারণেই আমি আজ আপনাদের কাছে এসেছি কারণ জাসদ কোন নেতার দল নয়, জাসদ কর্মিদের দল। আমরা জাতীয় সমাজতান্ত্রিক দলের সকল অংশকে একত্রিত করে এবার ৩০০ আসনে প্রার্থী দেবো।

‘আমাদের লক্ষ্য জাসদের ঐক্য’ শ্লোগানকে সামনে রেখে শনিবার (১০ মে) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জাসদের বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমরা যদি বিএনপি-জামাত ও আওয়ামী লীগের সাথে জোট বাধতে পারি , তবে কেন আমরা ঐক্যবদ্ধ জাসদ হতে পারবো না। কেন সব ভুল ও মান অভিমান ভুলে নিজেদের ভাইদের সাথে আমরা এক হতে পারবো না। আপনারা আমাকে সাহায্য করুন। আমাদের জাসদের কোন নেতা নতুন প্রজন্ম তৈরী করেননি। ব্যারিস্টার ফারাহ খান বলেছেন, ১৯৭১ সালে যে স্বপ্নের সোনার বাংলার জন্য মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আমরা দেখেছি স্বাধীনতার পরে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিলো, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিলো, আমরা দেখেছি সারাদেশে লুটপাট শুরু হয়েছিলো, দেশে এক দলীয় শাষন ব্যাবস্থা কায়েম করা হয়েছিলো। আমরা এমন স্বাধীনতা চাইনি বলেই ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়েছিলো সভায়

উপস্থিত ছিলেন জাসদ নেতা খাদেমুল ইসলাম খুদি, আব্দুল হাই, আলহাজ্ব আমিনুল ইসলাম রাজু, এ্যাড. রফিকুল ইসলাম মুকুল, মোঃ শফিয়ার রহমান, ইসমাইল হোসেন বাদল, নুরে আলম জিকুসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার জাসদের বিভিন্ন গ্রুপের নেতাকর্মিরা।

সর্বশেষ

জনপ্রিয়