২৯ মাঘ, ১৪৩২ - ১১ ফেব্রুয়ারি, ২০২৬ - 11 February, 2026

তারাগঞ্জে সাম্য হত্যার বিচারের দাবীতে ছাত্রদলের অবস্থান কমৃসূচী

8 months ago
423


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবীতে অবস্থান কর্মসুচী পালন করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মিরা। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২ টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ সরকারি কলেজের সামনে ২০ মিনিট অবস্থান কর্মসূচী পালন করেন তারা। এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল বলেন, ছাত্রদলের নেতা ও শিক্ষার্থী সাম্যের হত্যাকারিদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আখতারুজ্জান শুভ বলেন, সাম্যের হত্যাকারির গ্রেফতার ও শাস্তির নিশ্চিত করা না হলে উপজেলা পর্যায় থেকে ছাত্রদলের নেতাকমিরা কঠোর কর্মসূচি ঘোষনা করবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth