২৭ চৈত্র, ১৪৩২ - ১০ এপ্রিল, ২০২৬ - 10 April, 2026

তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

10 months ago
253


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে পানিতে ডুবে মামুন নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৯ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার সযার ইউনিয়নের বড় দোলাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু মামুন বড় দোলাপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে। সয়ার ইউনিয়নের চেয়ারম্যান ইবাদত হোসেন পাইলট জানান, শিশুর বাবা রশিদুল ইসলাম রাজশাহীতে রুটির দোকানে থাকেন। ঘটনার দিন সকালে শিশুটির মা ছেলে মামুনকে ভাত খাইয়ে দিয়ে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কাজ শেষ করে শিশুর কথা মনে হলে গ্রামের এপাশ ও পাশ খোঁজাখুঁজি শুরু করেন মা। শিশুটিকে গ্রামের কোথাও না পেলে দুপুর দেড় টায় ওই গ্রামের দুলাল হোসেনের পুকুর পাড়ে গিয়ে দেখতে পান শিশুটির পায়ের জুতা রয়েছে। এসময় গ্রামের লোকজন পুকুরে নেমে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে আসার সময় শিশুটি মারা যায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth