৬ মাঘ, ১৪৩২ - ১৯ জানুয়ারি, ২০২৬ - 19 January, 2026

বীরগঞ্জে যাত্রীবাহী কোচের ধাক্কায় অটো চালক নিহত

7 months ago
114


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী কোচের ধাক্কায় মোঃ মোস্তফা (৬০)নামে এক অটোচালক নিহত হয়েছেন।

মোঃ মোস্তফা উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের  মৃত এশারত আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন সাব অফিসার মোঃ মসলেম উদ্দিন জানান, বিকেলে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী কোচ বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ব্যাটারী চালিত অটোকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হয় অটো চালাক মোঃ মোস্তফা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক গাড়ীর কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth