১৩ শ্রাবণ, ১৪৩৩ - ২৮ জুলাই, ২০২৬ - 28 July, 2026

উলিপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

317
2025-06-25 01:49:40

news-picture

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসি¯ট্যান্ট অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা সভাপতি মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী বশির আহমেদ, হারুনুর অর রশিদ, আয়নাল হক প্রমুখ।

কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি উত্থাপন করেন।

বক্তারা বলেন, বাংলাদেশ হেলথ অ্যাসি¯ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও টেকসই হবে।দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের নিরসনের লক্ষে অধিদপ্তর থেকে প্রজ্ঞাবিত সুপারিশ সমূহের ব্যাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রঙ্গাপনজারি এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। প্রস্তাবিত দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচী চলমান থাকবে বলেও জানান তারা।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়