ফুলছড়িতে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসা সম্মেলন কক্ষে গাইবান্ধা-৫ আসনের জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুলছড়ি ও সাঘাটা উপজেলার মানুষ পরিবর্তন চায়। আমরা তাদের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে চাই। তিনি আরও বলেন, দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হলে সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে নিরলস পরিশ্রম করতে হবে। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারলেই আমরা বিজয়ের পথে এগোতে পারব।’
জামায়াতে ইসলামীর গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের নির্বাচনী পরিচালক ও সাঘাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুল করিম এবং জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহ-সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, ফুলছড়ি উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আনিছুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, উড়িয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল খায়ের প্রমুখ।
আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মশালায় নির্বাচনী প্রস্তুতি, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এই কর্মশালার মাধ্যমে দায়িত্বশীলদের ভূমিকা আরও সুস্পষ্ট হলো।