ফুলছড়িতে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সুইডেন সরকারের অর্থায়নে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) সভাপতি এস.এম ইব্রাহিম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, এসকেএস ফাউন্ডেশনের সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জিকা কমিটির সদস্য আমিনুল হক, জিকা সদস্য নিখিল চন্দ্র রায়, নারী নেত্রী বিথী বেগম, ইয়ারন বেগম, শিক্ষক রওশন আলী, সাহিদা আকতার, কাজী সবুজ মিয়া প্রমুখ।
সভায় জিকা কমিটির ত্রৈ-মাসিক কাজের অগ্রগতি ও পর্যালোচনা, ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ে কর্ম বন্ঠন, ইউনিয়ন পরিষদের বাজেট নারীবান্ধব করণে সহযোগিতা, ইউনিয়ন পর্যায়ে ঝুঁকিহ্রাস ও অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে জিকা কমিটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।