১ কার্তিক, ১৪৩৩ - ১৭ অক্টোবর, ২০২৬ - 17 October, 2026

জনগণের খাদেম হয়ে বাঁচতে চাই জনগনের সেবাতেই নিজেকে উৎসর্গ করবো..এ টি এম আজাহারুল ইসলাম

419
2025-10-05 05:52:15

news-picture

তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি :

আল্লাহর অশেষ মেহেরবানীতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আপনাদের কাছে।  জীবনের বাকি সময় জনগণের খাদেম হয়ে বাঁচতে চাই। জনগণের সেবাতেই নিজেকে উৎসর্গ করব।  এভাবেই কথাগুলো বলেছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও রংপুর- ২ ( তারাগঞ্জ-বদরগঞ্জ) দলীয় এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন জামায়াত শাখা আয়োজিত কাশিয়াবাড় বাজারের এক পথ সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন। ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা দাম্ভিকতার সাথে বলেছিলেন, দেশ নাকি তার বাবার। তিনি কখনো দেশ ছেড়ে পালায় না। অথচ তাকেই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। তিনি আরো বলেন,  আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে ভোট দিন।আপনাদের আমানতের খেয়ানত কখনো করবো না। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন। তিনি আজ বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলা ইকরচালি ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখবেন।

সর্বশেষ

জনপ্রিয়