৯ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২৩ নভেম্বর, ২০২৬ - 23 November, 2026

পীরগঞ্জে উশৃংখল বিএনপি নেতার কারনে ভোট কমছে

588
2025-10-08 01:50:34

news-picture

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলা শ্রমিকদল সভাপতি সাইফুল ইসলাম বিএনপি’র ভোট বাড়াচ্ছেন না কমাচ্ছেন বলে অভিযোগ প্রবীন নেতাদের।

জানা যায় পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের খাঁ পাড়ার ভুক্তভোগী আবুল খা এর পুত্র স্বাধীন খা বলেন, গত ২ অক্টোবর খাঁ পাড়ায় বিকালে গোলাপের চায়ের দোকানে জনসংযোগ করার সময় ধানের শীর্ষ মার্কায় ভোট চাওয়ার সময় রাস্তা পাকা করার কথা বললে শ্রমিকদল সভাপতি সাইফুল ইসলাম তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তিনি আমাকে চড় থাপ্পড় এবং গলা চিপিয়ে ধরেন, স্থানীয়দের সহায়তায় আমি  প্রাণে বেচে যায়। স্বাধীনের বৃদ্ধ বাবা আবুল খা কেও শ্রমিকদল সভাপতি লুঙ্গি তুলে হুমকি দিয়ে বলে আমার বিরুদ্ধে তোরা কিছুই করতে পারবি না। 

এ্ ব্যাপারে মিঠিপুর ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা আইয়ুব আলী খাঁন জানান, মিঠিপুর ইউনিয়নের এ খা পাড়ার মানুষ দীর্ঘদিন থেকেই বিএপি’র রাজনীতির সাথে যুক্ত। এ এলাকার লোকজন বিএনপিকে সমার্থন করে স্বাধীন নিজেও বিএনপি কর্মী, তার উপর হাত তোলার পর আমরা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতিকে জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহন না করায় দিন দিন আমাদের সমর্থকরা দলের প্রতি আস্থা হারিয়ে ফেলছে।

একই এলাকার আবুল কালাম আজাদ জানান, দলের মধ্যে উশৃংখল লোকদের কারনে আমাদের বিএনপি'র ভোট কমছে। এসব লোকদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া না হলে দলের জন্য খারা হবে। দন্ড নয় সমাধান প্রয়োজন।  

সর্বশেষ

জনপ্রিয়