৯ কার্তিক, ১৪৩৩ - ২৪ অক্টোবর, ২০২৬ - 24 October, 2026

পীরগঞ্জে গলাকাটা নারীর লাশ উদ্ধার

328
2025-10-19 03:39:03

news-picture

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেদমতপুর শিমুলতলা বিশ্বড়ের ১ শ গজ পশ্চিমে বাড়ি থেকে আকলিমা বেগম (৭০) নামের গলাকাটা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনাথপুর ইউনিয়ন বড় ঘোলা গ্রামের আব্দুল হাকিম মন্ডল ও তার স্ত্রী আকলিমা বেগম  দীর্ঘদিন থেকে বর্ণিত স্থানে জমি কিনে বাড়ি নির্মাণ করে। ২ ছেলে ঘোলা গ্রামে বসবাস করে এবং বিবাহিত কন্যা উপজেলার রামপুরা গ্রামে স্বামীর সংসার করেন। তাদের বাড়ির ভিতর গালা মালের দোকান রয়েছে। তাদের দোকানে কোন কিছু কিনতে আসলে বাড়ির ভিতর প্রবেশ করতে হয়। স্বামী স্ত্রী অই বাড়িতে ২ জন ২ ঘরে থাকে। আব্দুল হাকিম মন্ডল গত ২ বছর আগে হজ্জ করেন বলে এলাকাবাসী জানান।

শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় আকলিমা বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়