৩১ আষাঢ়, ১৪৩৩ - ১৫ জুলাই, ২০২৬ - 15 July, 2026

দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনয়ন বঞ্চিতদের পক্ষে এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত

393
2025-11-24 03:41:11

news-picture

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত ত্যাগী নেতাদের পক্ষে এবং দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অঅনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলার বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান, নারীদের বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচিসহ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে।

রবিবার সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলার ০১ নং আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক মশাল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।

মশাল মিছিলে নেতাকর্মীবৃন্দ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জেলা বিএনপি'র সহসভাপতি মোজাহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম এর মধ্য হতে ত্যাগী যে কোন একজনকে মনোনয়ন দেয়ার দাবি করেন। দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করে দ্রুত ত্যাগী নেতাদের মধ্য হতে যে কোন একজনকে মনোনয়ন দেয়ার দাবি করেন নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়