১৯ ফাল্গুন, ১৪৩২ - ০৩ মার্চ, ২০২৬ - 03 March, 2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল

3 months ago
261


নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরীর মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চেীধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর কৃষক দলের সভাপতি শাহ নেওয়াজ লাবু, এনসিপি নেতা শেখ রেজওয়ান, আলমগীর কবিরসহ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও রংপুরের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

এদিকে নগরীর রবার্টসনগঞ্জ ঈদগা মাঠে শনিবার বাদ আসর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা দোয়া মাহফিল হয়েছে। এসময় রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রসিকের ২৫ নম্বর ওয়ার্ড নারী সমাজের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম। দোয়া পাঠ করেন ২৫ নম্বর ওয়ার্ড মহিলা দল সভাপতি ইসমত আরা রিমা। মহানগর মহিলা দলের সদস্য রেহানা বেগম, ফেন্সি বেগম এবং পারুল বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রংপুর মহানগরীর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth