১১ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

তিস্তা ইউনিভার্সিটিতে শিক্ষকদের প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান

4 weeks ago
129


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে তিস্তা ইউনিভার্সিটির শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ) সন্ধ্যা ৭টায় নগরীর SKY Lawn Hotel & Restaurant-এ এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান PUM Netherlands থেকে আগত প্রশিক্ষক মিস্টার Henri Vat Het Erve তিস্তা ইউনিভার্সিটির শিক্ষকদের জন্য “Communication Skills, Motivation and Leadership Development” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিস্তা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার ও সদস্য-সচিব মোঃ রবিউল ইসলাম মৃদুল। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী এবং রেজিস্ট্রার মোঃ আতাউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth