২৩ মাঘ, ১৪৩২ - ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ - 06 February, 2026

রংপুর ২ আসনে ধানের শীষের প্রচারণা ও বিশাল পথসভা অনুষ্ঠিত

8 hours ago
26


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকারের নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয় রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের ময়নাকুড়ি হাঁট চারতেপেতির মোড়ে।

পথসভায় বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সায়রুল হুদা র সভাপতিত্বে ও মধুপুর ইউনিয়নের ৪ ওয়ার্ডের বিএনপি নেতা মোকছেদুল হক সাহেবের পরিচালনায় আসন্ন ক্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী সরকার জয়ী করার লক্ষ্যে এ পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা বেগম মিষ্টি, রংপুর জেলা বিএনপির সদস্য, খয়রাত কাজী,শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদউল্লা বাবু প্রমুখ।

বক্তব্যে বিএনপি নেতা সায়রুল হুদা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে ধানের শীষের  বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরকারের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি জোর আহ্বান জানান।

পথসভায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা বেগম মিষ্টি বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার করার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth