৮ কার্তিক, ১৪৩৩ - ২৩ অক্টোবর, ২০২৬ - 23 October, 2026

ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা

307
2026-02-09 04:14:17

news-picture

আঞ্চলিক প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়েজেনে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৩ টায় স্থানীয় কাচারী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ।

বিশাল এই নির্বাচনি জনসভায় বিকালেই স্থানীয় কাচারী মাঠটি হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায়।

এসময় প্রধান অতিথি ড.আতিক মুজাহিদ বলেন, কৃষকদের জন্য হিমাগার প্রতিষ্টা করে কৃষকের পাশে থাকার অঙ্গিকার করেন। এছাড়াও পিছিয়ে পরা কুড়িগ্রামকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে চাই সবার সহযোগিতা কামনা করেন। এসময় তিনি অসৎ মানুষকে ভোট না দেওয়ার আহবান জানিয়ে শাপলা কলিতে ভোট দেওয়ার প্রার্থনা করেন। এসময় তিনি মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত, চাদাঁবাজী মুক্ত কুড়িগ্রাম গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। জনসভা শেষে প্রার্থী ড.আতিক মুজাহিদ এর নেতৃত্বে একটি নির্বাচনী র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। জনসভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও জেলা সাবেক আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, দেওয়ান আমিনুল ইসলাম, জেলা শ্রমিক ফেডারেশেনের সভাপতি এ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, জেলা সহকারী সেক্রেটারী মোহাম্মদ শাহজালাল সবুজ, মোঃ রফিকুল ইসলাম মাস্টার, ডাকসুর পরিবহন সম্পাদক, ঢাকা পূর্বমহানগর ইসলামী ছাত্রশিবির সভাপতি আসিফ আব্দুল্লাহ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়