১১ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

একজন চিকিৎসককে তার কর্মস্থলে তিন বছর থাকতে হবে -ফুলবাড়ীতে জাতীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ

2 hours ago
6


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  

ড.আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, কুড়িগ্রামকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা পিছিয়ে পরা নই। আসুন সবাই মিলে কুড়িগ্রামটাকে সাঁজিয়ে তুলি। আসুন আমরা একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন জেলায় কুড়িগ্রামকে রুপান্তর করি। এসময় তিনি স্বাস্থ্য সেবার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, অবশ্যই একজন চিকিৎসককে তার কর্মস্থলে তিন বছর থাকতে হবে।

সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের সকল প্রধানদের নিয়ে মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সামনে এ কথা গুলো বলেন। এর আগে তিনি বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও দিলারা আকতার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মৎস অফিসার হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রæয়ারী বৃহস্পতিবার ১১ দলীয় জোট মনোনিত জাতীয় নাগরিক কমিটি’র যুগ্ম আহবায়ক কুড়িগ্রাম ২ আসনে (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) ড. আতিকুর রহমান মোজাহিদ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth