১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৪ মে, ২০২৬ - 24 May, 2026

সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

181
2026-04-10 03:48:52

news-picture

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষে এই প্রশিক্ষণ। উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি'র সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (বাজেট ও হিসাব) মো. আব্দুর রহমান, জেলা ত্রাণ ও পুুনবাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, বামনডাঙ্গাা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক এ মান্নান আকন্দ, এনজিও কর্মী সুলতানা ডলি প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান, ও উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা। প্রশিক্ষণে দুর্যোগ সংক্রান্ত করনীয় বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়