৮ বৈশাখ, ১৪৩৩ - ২১ এপ্রিল, ২০২৬ - 21 April, 2026

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

1 week ago
115


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল সীমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়েছে। আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতে দন্ড প্রদান করা হয়েছে।

০৭ এপ্রিল ২০২৬ দুপুর ২.১০ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ০৮ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পিপল্যা কবিরাজপাড়া নামক এলাকা হতে পিপল্যা গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে মোঃ সালাম (৩৪)কে আটক করে ১১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিমকার্ড এবং ০১টি মেমোরী কার্ড উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রবীর বিশ্বাস কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ১১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত সালামকে অন্যান্য মালামালসহ বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth