৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

2 weeks ago
66


নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে  গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রংপুর ১ আসনের সংসদ সদস্য  রায়হান সিরাজী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশারসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে কর্মসূচির সূচনা করেন সংসদ সদস্য।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি রায়হান সিরাজী বলেন, তিস্তা বিধৌত এ জনপদের মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। তাই হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিষ্কার-পরিচ্ছন্ন হাসপাতাল রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা জরুরি। এ সময় তিনি হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স ও একটি আধুনিক এক্স-রে মেশিনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জরুরি রোগীদের দ্রুত স্থানান্তর ও সঠিক রোগ নির্ণয়ের জন্য এসব সরঞ্জাম সংযোজন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে মতামত শোনেন। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তিনি হাসপাতালকে আরও সেবাবান্ধব ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, ঘোষিত উদ্যোগ বাস্তবায়িত হলে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth