১২ ফাল্গুন, ১৪৩২ - ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ - 24 February, 2026

হিলিতে কমেছে পেঁয়াজ ও রুসুনের দাম, খুশি ক্রেতারা

1 hour ago
6


হিলি প্রতিনিধি:

তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজ ও রসুনের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ ১৫ টাকা কমে বর্তমানে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং দেশি রসুন কেজি প্রতি ৬০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আদা ১১০ থেকে ১২০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। মোকামে সরবরাহ বৃদ্ধির কারনে কমতে শুরু করেছে দাম বলছেন বিক্রেতারা।

রমজান মাসে দাম কমার কারনে অনেকটাই খুশি সাধারণ ক্রেতারা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা রফিকুল নামে একজন ক্রেতা জানান, নিয়মিত বাজার মনিটরিং এর কারনে কাঁচা বাজারে কিছু কিছু নিত্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে পেঁয়াজ, রসুন, আলুর দাম কমেছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ কিনেছিলাম ৪৫ টাকা কেজি বর্তমানে সেই পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা কেজি, রসুন কিনেছিলাম ১০০ থেকে ১২০ টাকা কেজি, বর্তমানে সেই রসুন ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রমজান মাসে বাজার নিয়ন্ত্রনে থাকলে সাধারণ ক্রেতাদের জন্য অনেক সুবিধা হয়।

হিলি বাজারে পেঁয়াজ, রসুন বিক্রেতা রায়হান কবির জানান, মোকামে নিত্যপণ্যের সরবরাহ বৃদ্ধির কারনে কমেছে দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের মত ক্রেতা নেই। রমজান মাসে ক্রেতা বেশি থাকার কথা থাকলেও আগের তুলনায় অনেক কম। প্রশাসন অনেক সময় খুচরা বাজারে অভিযান পরিচালনা করে থাকে, তবে খুচরা বাজারে অভিযান না পরিচালনা করে মোকামে নিয়মিত অভিযান পরিচালনা করেন তাহলে নিত্যপণ্যের দাম আরো কমে আসবে।

এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে হিলির বাজারসহ আশেপাশের বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন অসাধু ব্যবসায়ী নিত্যপণ্য মজুদ করে বা কৃতিম সংকট তৈরী করতে না পারে সেই লক্ষে উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। ইতি মধ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে এবং অর্থ জরিমানাও করেছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth