১৩ ফাল্গুন, ১৪৩২ - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ - 26 February, 2026

পলাশবাড়ীতে সরকারি বিজ্ঞাপন পেতে লটারির ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী অফিসার

2 hours ago
20


বায়েজিদ, পলাশবাড়ী গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সরকারি বিজ্ঞাপন যেন সোনার হরিণ যুগে যুগে কেবল তেলবাজ আর তোষমতকারিদের হাতে হাতে থাকতো। অনেক সাংবাদিক পত্রিকায় বিজ্ঞাপন না দিতে পেরে কর্মস্থল পরিবর্তন করেছেন, পকেটের টাকা দিয়ে মাসের পর মাস পত্রিকা নিয়মিত চালিয়েছেন কিন্তু সরকারি বিজ্ঞাপন পাননি। সাংবাদিক সংগঠন ভিক্তিক বন্টন সেও ছিলো এক অনাচার। এখানে কেবল সংগঠনের নেতাদের মনোনীত ব্যক্তি পেতো। সাংবাদিকদের বিজ্ঞাপনের উপর নির্ভর শীল থাকতে হয় অথচ সাংবাদিকদের সরকারি বিজ্ঞাপন পেতেও নানাভাবে হয়রানি ও বঞ্চিত করা হতো। অনেকের কপালে জুটতো না সরকারি বিজ্ঞাপন, বেসরকারি ও ব্যক্তি বিজ্ঞাপন দিয়েই চলছে বছরের পর বছর।

এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সরকারি বিজ্ঞাপন পেতে লটারির ব্যবস্থা করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। তার স্বাক্ষরিত ২৫ ফেব্রুয়ারি বুধবার এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করে, এতে অংশ গ্রহনে আগ্রহী সাংবাদিকদের নিকট আবেদন জমা দানের আহবান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের

স্মারক নয় ৪০৫৫৫.৫২০০০০১৪ ২০ তারিখঃ ১৫.০০.২০২৬ খ্রিঃ নোটিশ পলাশবাড়ী উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ১৩ টি সরকারী হাট-বাজার বাংলা ১৪৩৩ সন (১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র) পর্যন্ত এক সনে মেয়াদে ইজারা বন্দোবস্ত প্রদানের লক্ষ্যে ১ টি জাতীয় পত্রিকা ও ১ টি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নিমিত্ত উপজেলা হাট বাজার ইজারা প্রদান কমিটির গত ১৫.০২.২০২৯ খ্রি. তারিখের সভায় লটারির মাধ্যমে পত্রিকা নির্ধারনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সেমোতাবেক অত্রাফিসের গত ২৩.০২ ২০২৬ খ্রি. তারিখের ৩৫.৫৫.৩২৬৭,০০০, ৪৬,০৭৪. ২৪- ২৫৯  নং স্মারকে পলাশবাড়ী উপজেলার প্রেসক্লাবসমূহের সম্মানিত সাংবাদিকবৃন্দকে তাদের আওতাধীন স্থানীয় ও জাতীয় পত্রিকার নাম উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশের খামবন্ধ আবেদন অদ্য ২৫.০২.২৬ খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর দাখিলের জন্য অনুরোধ করা হয়। অদ্য দুপুর ২.০০ ঘটিকায় লটারি অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হলো এবং আবেদন গ্রহণের জন্য আগামী ২৬,০২,২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত সময় বর্ধিত করা হলো। সংশ্লিষ্ট প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকগণকে তাদের স্ব স্ব ক্লাবের সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ ক্লাবের সদস্য নন এমন সাংবাদিক (যদি থাকে) তাদেরকে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

আগামী ২৬.০২.২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার পর আর কোন আবেদন গ্রহণ করা হবে না এবং সকলের উপস্থিতিতে আগামী ২৬.০২.২৬ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ২.০০ ঘটিকায় লটারি অনুষ্ঠান সম্পন্ন করা হবে। কর্তৃপক্ষ এ সংক্রান্ত বিষয়ে তারিখ, সময় পরিবর্তনসহসহ সামগ্রীক কার্যক্রম স্থগিতের ক্ষমতা সংরক্ষন করে। শেখ জাবের আহমেদ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা হাট বাজার ইজারা প্রদান কমিটি পলাশবাড়ী, গাইবান্ধা।

উল্লেখ্য, স্বাধীনতার পরবর্তী সময়কালে এই প্রথম পলাশবাড়ী উপজেলার নিজেস্ব হাট বাজার ইজারার সরকারি বিজ্ঞাপন পেতে আগ্রহী সাংবাদিকদের নিয়ে লটারীর ব্যবস্থা গ্রহন করেছেন।  এ উদ্যোগ গ্রহন করায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ কে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলায় কর্মরত সর্বস্তরের গণমাধ্যমকর্মীগণ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth