৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

তিস্তা নদী-তে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান

2 weeks ago
43


ডিমলা উপজেলা প্রশাসনের কঠোর বার্তা: সংবাদ প্রকাশের পরেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে ডিমলা উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথভাবে অংশ নেন ।  তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশের পর অবশেষে অভিযান পরিচালনা করেছে ডিমলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযানে তিস্তা নদীর একাধিক পয়েন্টে একযোগে তল্লাশি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি ড্রেজার মেশিন, পাইপ ও পাথর উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তিস্তার বিভিন্ন চরে ও নদীর গভীর অংশে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকায় ভাঙন, কৃষিজমি ক্ষতি এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth