১৭ ফাল্গুন, ১৪৩২ - ০১ মার্চ, ২০২৬ - 01 March, 2026

লালমনিরহাটে ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে ৩ ইউনিয়নের মানুষের চরম দুর্ভোগ চলাচল

2 hours ago
7


মানজুরুল ইসলাম, লালমনিরহাট (কালীগঞ্জ):

পুরাতন জরাজীর্ণ ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে দীর্ঘদিন ধরে তিন টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষের ও ৩ টি ইটভাটার যোগাযোগের মাধ্যম, এসব ভাটার ইটের গাড়ি এই ব্রিজ দিলে চলাচল করে। রক্ষনাবেক্ষণ ও সংস্কারের অভাবে মেয়াদোত্তীর্ণ হওয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গেগড়া ব্রিজ দিয়ে পারাপারে ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয়রা।

উপজেলার ৪নং দলগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়াডের গেগড়া এলাকায় আবস্থিত দীর্ঘ দিনের জরাজীর্ন ঝুকিপূর্ন রেলিং গুলো নরবড়ে ও ভাঙ্গা অবস্থায়, মেয়াদোত্তীর্ণ এই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে কয়েক হাজার মানুষ। স্থানীয়রা প্রয়োজনী পণ্য পারাপার ও শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার সময় দুশ্চিন্তা থাকে। কখন যেন ব্রিজ ভেঙ্গে পড়ে । স্থানায়ীদের দাবী যে কোন সময় দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় মনিজা বেগম বলেন, আমরা দীর্ঘ ৫ বছর থেকে এই জরাজীর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছি। ব্রিজের কাজের কোন পদক্ষেপ নেই। আমাদের সন্তানরা এই ব্রিজ দিয়ে ঝুকির মধ্যে স্কুল যাচ্ছে। আমরা দুশ্চিন্তায় রয়েছি।

মোখছেদ আলী বলেন, এই ব্রিজের উপর দিয়ে আমরা চাষাবাদ করা ফসল নিয়ে যাই। কখন বা ভেঙে পরে এ নিয়ে চরম বিপাকে রয়েছি। ফসল পরিবহনের ক্ষেত্রে দূর্ভোগে পড়তে হয়। গাড়ি যেতে চায়না এই ব্রিজ দিয়ে।

ইউপি সদস্য ইমান আলী জাদু বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটির রেলিং ভাঙা থাকায় চলাচলের দূর্ভোগ পোহাতে হচ্ছে ৩ ইউনিয়নের মানুষের। ব্রিজটি সংস্কার করলে স্কুল কলেজের শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে হবে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, উক্ত পুরাতন ব্রিজটি খুবই ঝুকিপূর্ণ। আমরা উপজেলা নির্বাহী অফিসার সহ সরেজমিনে পরিদর্শন করেছি। ইউনিয়ন চেয়ারম্যান আবেদনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পে ডিপিপি ভুক্ত করার জন্য নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth