৪ ভাদ্র, ১৪৩৩ - ২০ আগস্ট, ২০২৬ - 20 August, 2026

ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ১ লাখ টাকা জরিমানা

169
2026-03-03 03:00:17

news-picture

আঞ্চলিক প্রতিনিধিঃ  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক বালু ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ধরলা নদী থেকে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছে একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট।

খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন অবৈধ বালু উত্তোলন বন্ধে সেখানে পুলিশসহ অভিযান চালান। এ সময় ট্রাক্টরের দেখা না পেলেও বালু উত্তোলনকারী সিন্ডিকেটের মুলহোতা

রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়।

পরে তিনি অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে নগদ এক লক্ষ টাকা জরিমানায় মুক্তি পান। রফিক মিয়া উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়ার এলাকার মৃত আকবর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে একজনের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়