১৮ ফাল্গুন, ১৪৩২ - ০২ মার্চ, ২০২৬ - 02 March, 2026

বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ

2 hours ago
10


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

বর্জ্য ব্যবস্থাপনার জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ করা হয়েছে। সোমবার পৌর ভবন চত্বরে তালিকাভূক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে ছোট, বড় ডাষ্টবিন বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক ঈফফাত জাহান তুলি। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারি প্রকৌশলী হামিদুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা, পৌরসভার প্রতিনিধি মো. মোখলেছুর রহমান, মো. রাজু মিয়া প্রমূখ।

জানা গেছে, পৌরসভার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার  জন্য আবাসিক স্থাপনা, দোকান, হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, শো-রুম, বীমা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহের জন্য পৃথকভাবে ডাষ্টবিন বিতরণ করা হয়। পরবর্তীতে এইসব ডাষ্টবিন হতে পৌরসভার গাড়ি বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং ষ্ট্রেশনে নিয়ে যাবে। পৌরসভাকে বর্জ্যমুক্ত করতে এই উদ্যোগ নিয়েছেন পৌরসভা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth