৪ বৈশাখ, ১৪৩৩ - ১৮ এপ্রিল, ২০২৬ - 18 April, 2026

বিরল সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার

1 month ago
129


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ মার্চ ২০২৬ রাত ০৪.৩০ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ডুংডুংগী বিওপি কর্তৃক দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৪/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মেড়াগাঁও নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৪২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ত্রিশ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth