৫ বৈশাখ, ১৪৩৩ - ১৯ এপ্রিল, ২০২৬ - 19 April, 2026

সীমান্তের গরু-মহিষ বিক্রি সিন্ডিকেটের কব্জায়, হারাচ্ছে রাজস্ব

1 month ago
135


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ১৮টি গরু-মহিষ পানির দরে বিক্রির অভিযোগ উঠেছে। নির্ধারিত মূল্যের অর্ধেক দামে গরু-মহিষগুলো সিন্ডিকেট করে বিক্রি করার এমন অভিযোগ উঠে। এতে সরকার ব্যাপক রাজস্ব বঞ্চিত।

জানাগেছে, রৌমারী উপজেলার ডিগ্রিরচর সীমান্তে দিয়ে আসা ভারতীয় ১০ টি গরু ও ৮ টি মহিষ আটক করে সাহেবেরে আলগা বিজিবির সদস্যরা। পরে আটককৃত গরু-মহিষগুলো জব্দ করে ২৮ লাখ টাকা সিজার মূল্য দেখিয়ে রৌমারী কাস্টমস অফিসে জমা দেয় দেন বিজিবি। পরে নিলাম হবে এমন নোটিশ দেখিয়ে গত সোমবার গরু-মহিষগুলো ইসরাফিল নামের এক ব্যক্তির কাছে নির্ধারিত মূল্যের চেয়ে কমদামে ৯ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, সিন্ডিকেট চক্র কর্মকর্তাদের সাথে আতাত করে সীমান্তের আটককৃত পণ্য ও গরু-মহিষগুলো কমদামে বিক্রি হচ্ছে। তবে এসব গরু-মহিষগুলো বাইরে বেশিদামে বিক্রি করছেন তারা। এতে করে সরকার সঠিক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বিজিবি বলছে, বাজার দর অনুযায়ী আমরা সিজার মূল্য দেখায়। তবে সামন্য কমবেশি হতে পারে। তবে ২৮ লাখ টাকা সিজার আর কোথায় ৯ লাখ টাকায় বিক্রি। এ বিষয়টি কাস্টমসের ব্যাপার।

রৌমারী শুল্ক গুদাম কর্মকর্তা আল-শাহরিয়ার জানান, নিলামে কোনও ধরণের সিন্ডিকেট হয়নি। কেউ বললে তা মিথ্যা।

এবিষয়ে শুল্ক কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল নাহিদ গাজি বলেন, নিয়ম অনুযায়ী নিলাম কার্যক্রম করা হয়েছে। বাইরে কি হয়েছে সেটা সঠিক জানিনা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth