১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১৫ মে, ২০২৬ - 15 May, 2026

ঘোড়াঘাটে এক ব্যবসায়র ওযার্কশপ থেকে ১৬৭১ লিটার আটক জব্দ

170
2026-04-01 02:08:55

news-picture

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীর ওয়ার্কসপ থেকে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন মিজ রুবানা তানজিন।।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পৌরসভার আজাদ মোড় এলাকার আব্দুস সালামের ওয়ার্কসপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী সালাম ওয়ার্কশপ থেকে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করে।

এদিকে অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী আব্দুস সালাম পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন বলেন অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল গোপনে নিজ ওয়ার্কশপে মজুদ করে রাখছিলেন ব্যবসায়ী সালাম। পরে সেখানে অভিযান পরিচালনা করে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করি। জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত দামে পেট্রোল পাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়