৯ কার্তিক, ১৪৩৩ - ২৪ অক্টোবর, ২০২৬ - 24 October, 2026

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ১১ দিনের শিশুর মৃত্যু

356
2026-04-06 02:46:09

news-picture

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলার  ডিমলা উপজেলায়  হাম রোগের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী আফরিন জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার  সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা । 

আফরিন জান্নাত উপজেলার  খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে স্বজনেরা শিশুটিকে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করান। পরে সে গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে মৃত্যু বরন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, গত শনিবার  শিশুটি হাম রোগে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে

সর্বশেষ

জনপ্রিয়