৬ বৈশাখ, ১৪৩৩ - ২০ এপ্রিল, ২০২৬ - 20 April, 2026

রংপুরে জ্বালানী সংকট:মটর সাইকেলের চাপ কমে বেড়েছে বাইসাইকেলের চাপ

1 week ago
62


নিজস্ব প্রতিবেদক:

বর্তমানে আমেরিকা-ইসরাইলের সাথে ইরানের যুদ্ধের কারণে সারা পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জ্বালাণীসংকট দেখা দিয়েছে। এ কারণে বর্তমান সরকার জনগণের সুবিধার্থে কিছু বিধি নিষেধ আরোপ করেছেন। এরমধ্যে সরকারী অফিসের সময়সীমা কমিয়ে আনা, দোকান-শপিংমল সমূহ সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করাসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।

এদিকে তেল সংকটের কারণে রংপুর বিভাগীয় নগরীতে মটরযান চলাচল অনেকাংশে কমে গেছে। শহরে মটরের যানজট নেই বললেই চলে। জ্বালাণীসংকটের কারণে রংপুর নগরীর তেল পাম্পগুলোতে মটরসাইকেল, কার, মাইক্রোসহ সকল তেল চালিত গাড়ির দীর্ঘ লাইন। অনে স্থানে জ্বালাণীতেল না পেয়ে হাতাহাতিসহ বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, হারাগাছ, মাহিগঞ্জসহ পর্যাপ্ত তেল পাম্প থাকলেও পেট্টোল-অকটেন পাওয়া যাচ্ছেনা।

রংপুরে গত রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সরজমিনে দেখা গেছে সাংবাদিক, আইনজীবি, ডাক্তার ও সংবাদপত্র বিক্রেতা যারা জরুরী কাজে তারা অটো-রিক্সাতে করে অফিস বা গন্তব্যস্থলে যাচ্ছেন।

রংপুর শহরে গত ২/৩দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে রংপুরে অবস্থিত বাইসাইকেলের দোকান গুলোতে আগের তুলনায় সাইকেল বিক্রির হিড়িক পড়েছে। যারা বাইসাইকেল ক্রয় করছেন তারা অধিকাংশই মটর সাইকেলের জ্বালাণীনা পেয়ে বাইসাইকেল কিনতে বাধ্য হচ্ছেন। বাইসাকেলের দোকানগুলোতে ঘুরে দেখা যায়, পুরনো দিনের মডেলের সাইকেলগুলো ১২-১৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আধুনিক সাইকেলগুলো ১৫-২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

এ ব্যপারে জানতে চাইলে রংপুরে তরুণ সংবাদপত্র বিক্রেতা স্বপন মিয়া জানান, তিনি গত ৩/৪দিনে ৫/৭টি তেল পাম্প ঘুরেও তেল পাননি। সংবাদপত্র বিলি-বন্টনের জন্য বাধ্য হয়ে জনগণের হাতে সংবাদপত্র তুলে দেওয়ার লক্ষ্য বাইসাইকেল ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করেছে। এতে করে দ্রুত কাজ সমাপ্ত করতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।

গণমাধ্যমকর্মী মুনিরুজ্জামান মুনির জানান, জ্বালাণীতেল না পেয়ে আমি মটর সাইকেল চলাচল প্রায় বন্ধই রেখেছি। অটোতে চলাচল করছি এতে করে জরুরী সংবাদ আদান-প্রদানের ক্ষেত্রে সময় বেশি লাগছে।

তিনি আরো জানান, সাংবাদিক, ডাক্তার, আইনজীবিদের জরুরী কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জ্বালানী তেল সরবরাহের ব্যবস্থা করা প্রয়োজন, তাহলে গণমাধ্যম কর্মীদের কিছুটা সুবিধা হয়।

জানতে চাইলে বলাকা সাইকেল স্টোরের প্রতিনিধি নাঈম ইসলাম বলেন, তেল সংকটের কারণে সাইকেল বিক্রি বেড়েছে বয়স্ক মানুষ পুরনো দিনের সাইকেল কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তরুণরা আসছেন তারা আধুনিক সাইকেলেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth