৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ শেষে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

11
2026-05-21 19:58:06

news-picture

নীলফামারী প্রতিনিধি:

‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলার’ শেষ দিনে বৃহস্পতিবার বিকেলে (২১ মে) বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেয় নীলফামারী সরকারী কলেজ ও নীলফামারী সরকারী মহিলা কলেজ।

‘ডিজিটাল ভূমি সেবাই পারে ভূমি সংক্রান্ত হয়রানি সম্পুর্ণ নির্মূল করতে’ এ বিষয়ে অনুষ্ঠিত বিতর্কের পক্ষে অবস্থান নেয় নীলফামারী সরকারী কলেজ ও বিপক্ষে ছিলো নীলফামারী সরকারী মহিলা কলেজ।

বিতর্কের পক্ষে অবস্থান নেয়া নীলফামারী সরকারী কলেজ এতে চ্যাম্পিয়ন হয়।

বিতর্ক শেষে শিক্ষার্থীদের উপস্থিতি কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে সাতজনকে নির্বাচিত করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং কুইজে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। এছাড়াও তিনি ইউনিয়ন পর্যায়ে সেরা তিন ভূমি কর্মকর্তাকে সম্মাননা তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম জানান, সেরা তিন ইউনিয়ন ভূমি কর্মকর্তা হলেন ডোমার পৌর ভূমি অফিসের এটিএম শাহজাহান আলী, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দুলাল চন্দ্র রায় ও জলঢাকা উপজেলার কৈমারী ভুমি অফিসের রেজওয়ান হোসেন।

প্রসঙ্গত ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে গত ১৯ মে থেকে শুরু হয় তিনদিনের ভূমি সেবা সপ্তাহ।

সমাপনী অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) তানজীর ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়