৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

ঈদ যাত্রায় বেরোবি শিক্ষার্থীদের জন্য চলবে ৫টি বাস

35
2026-05-21 19:50:11

news-picture

বেরোবি প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের পক্ষ থেকে বাড়ি ফিরতি শিক্ষার্থীদের দূরপাল্লার যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রুটে ৫টি বিশেষ বাস বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদ যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ নেয়।

ঈদ উদযাপনে বাড়ি ফিরতি শিক্ষার্থীদের সুবিধার্থে নির্ধারিত ৪টি প্রধান রুটে বাসগুলো চলাচল করবে। ক্যাম্পাস - ঢাকা রুটে ১টি বাস, ক্যাম্পাস - বগুড়া হয়ে নাটোর রুটে ১টি, ক্যাম্পাস - তিস্তা - কুড়িগ্রাম রুটে ১টি এবং ক্যাম্পাস - সৈয়দপুর - ঠাকুরগাঁও - পঞ্চগড় রুটে ২টি বাস চলবে।

বিশ্ববিদ্যালয় পরিবহন শাখা সূত্রে জানা গেছে, আগামী ২৩শে মে ২০২৬ (শনিবার) সকাল ৯:৩০ মিনিটে ঈদ স্পেশাল এই বাসগুলো নির্ধারিত রুটের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সকলের নিরাপদ ও শুভ ঈদ যাত্রা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০শে মে ঈদ যাত্রায় বাসের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সর্বশেষ

জনপ্রিয়