৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৩ মে, ২০২৬ - 23 May, 2026

লালমনিরহাটে ভারতীয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

147
2026-04-08 20:32:36

news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলদ্শেী নিহত হয়েছে। বুধবার ভোর রাতে ওই সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ওই এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারে চেষ্টা করেন একদল চোরাচালানকারী। এ সময় ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ‌্য করে গুলি ছুড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের পুত্র আলী হোসেন (৪৯) নিহত হয়। পরে ভারতীয় বিএসএফ আলী হোসেনের মহদেহ ভারতে নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান , বাংলাদেশী নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

জনপ্রিয়