৬ বৈশাখ, ১৪৩৩ - ১৯ এপ্রিল, ২০২৬ - 19 April, 2026

কুমিল্লায় শিক্ষকের উপর হামলা, নীলফামারীতে শিক্ষার্থীদের মানববন্ধন

4 hours ago
47


নীলফামারী প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদরাসার শিক্ষক খাইরুল ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার সকাল  এগারটা থেকে দুপুর বারটা পর্যন্ত নীলফামারী সরকারী কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসুচির আয়োজন করে কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীদের এই কর্মসুচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন শিক্ষকবৃন্দও।

মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জহুরুল ইসলাম মিরাত।

বক্তব্য দেন প্রাণী বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম কাজল, ইংরেজি চুতর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক মিলন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী।

নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কর্মসুচিতে অংশ নেয়া শিক্ষার্থী ও শিক্ষকরা ঘটনায় জড়িত প্রতিষ্ঠান প্রধান জাহাঙ্গীর হোসেনের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

মানববন্ধনে গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জহুরুল ইসলাম মিরাত বলেন, একজন শিক্ষক তার কর্মস্থলে নিরাপদ নয়। ওই শিক্ষকের বাড়ি নীলফামারীর ডিমলায়। তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে এটা মেনে নেয়ার মত নয়।

বলেন, এই ঘটনা শুধু হামলা নয় গোটা শিক্ষক সমাজের উপর আক্রমন করা।

নীলফামারী সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী বলেন, আমরা সরকারের কাছে আবেদন করবো যাতে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে কর্মস্থলে দুর দুরান্তের শিক্ষকসহ সকল শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth