১০ বৈশাখ, ১৪৩৩ - ২৪ এপ্রিল, ২০২৬ - 24 April, 2026

বদরগঞ্জে তেল পাম্পে হামলা' ভাঙচুর' লুটপাটের অভিযোগ

6 hours ago
17


বদরগঞ্জ রংপুর:

রংপুরের বদরগঞ্জে উপজেলার চেংমারি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় হঠাৎ করে একদল দুর্বৃত্ত স্টেশনে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে পাম্পের বাইরে থাকা দুটি তেল সরবরাহ মেশিন ও পাশেই থাকা গ্লাসে ঢাকা মবিল সরবরাহের গ্লাস ভাঙচুর করে। পরে অফিস কক্ষের গ্লাস ভেঙ্গে ভিতরে ঢুকে পেট্রোল বিক্রির নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় ৯ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন পাম্পের মালিক সুলতানা আক্তার।

জানা যায়, হামলাকারীরা চেংমারি ফিলিং স্টেশনের অফিস কক্ষ ও যন্ত্রপাতিতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় আতঙ্কে স্টেশনের কর্মচারীরা নিরাপদ স্থানে সরে যান।ফিলিং স্টেশন মালিক দাবি করেছে, তেল পাম্পে হামলায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোটরসাইকেল চালকদের অভিযোগ, তেল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও থেকে তেল নিতে হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থেকে হঠাৎ যদি তেল পাম্পে তেল দেওয়া বন্ধ করে দেয় নিজেদেরকে খুব অসহায় মনে হয়। বদরগঞ্জের তেল পাম্পের মালিকরা নিজেকে মহারাজ ভাবে। যখন খুশি তেল দেওয়া বন্ধ করে দেয়। পরে আবারো তারা তেল দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তেল নিতে আসা মোটরসাইকেল চালক বলেন, গতকাল চেংমারী পাম্পে তেল দিচ্ছিল হঠাৎ করেই তারা তেল দেওয়া বন্ধ করে দেন। বেশ কিছু মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে ছিল। তেল না পেয়ে তারাই ক্ষিপ্ত হয়ে এ ভাঙচুর চালিয়েছে।

চেংমারি ফিলিং স্টেশনের মালিক সুলতানা আক্তার বলেন, আমার পেট্রোল পাম্পের ম্যানেজার তেল দেওয়া শেষে টাকা গোনোনার সময় অতর্কিত ভাবে পাম্পের অফিস ঢুকে ২ লাখ ২৬ হাজার টাকা লুট ও ৭ লাখ টাকার সরঞ্জাম ক্ষতি হয়েছে। আমি থানায় এজাহার করেছি। যারা তেল পাম্পে লুটপাট ও হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানাই।

ম্যানেজার সুনীল চন্দ্র জানান, পাম্পে সকাল ১০ থেকে তেল দেওয়া শুরু হয়। সন্ধ্যা ৭ টা তেল দেওয়া শেষ করে অফিসে টাকা গণনার সময় হঠাৎ করে বেশ কয়েকজন পাম্পের বাইরে থাকা তেল সরবরাহ মেশিন দুটি ভাঙচুর করে। পরে অফিস কক্ষের গ্লাস ভেঙ্গে অফিসে ঢুকে তেল বিক্রি করার ২ লাখ ২৬ হাজার টাকা টেবিলের উপর থেকে লুট করে নিয়ে যায় বলে জানান তিনি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth