১২ বৈশাখ, ১৪৩৩ - ২৫ এপ্রিল, ২০২৬ - 25 April, 2026

বাংলাদেশ কিন্ডারকার্ডেন সোসাইটির ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

4 hours ago
21


নিজস্ব প্রতিবেদক:

"সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি" শ্লোগানকে মনে ধারণ করে বাংলাদেশ কিন্ডারকার্ডেন সোসাইটির রংপুর বিভাগীয় ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টা হতে দিনব্যাপী শহীদ আবু সাঈদ রংপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে দৌড়, বল নিক্ষেপ, লং ঝাঁপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর মহানগর, রংপুর জেলাসহ দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ জেলার বালক-বালিকারা অংশ নেয়।

অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি আবু তালেব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। সোসাইটির রংপুর বিভাগের সভাপতি ড. মো: খায়রুল আনামের সভাপতিত্বে ও সচিব আসাদুজ্জামান সরকারের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সিনিয়র সহ সভাপতি শাহ্ মো. মাহবুবুর রহমান, সহ সভাপতি সাদেকুল ইসলাম, যুগ্ন মহাসচিব জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব সৈয়দ মোদাছছের হুসাইন সোহেলসহ রংপুর বিভাগের রংপুর মহানগর ছাড়াও ৮ জেলার সভাপতি, মহাসচিবসহ নেতৃবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতা সকাল ১১ টায় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে সূচনা হয়ে পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে, শপথ পাঠ ও প্যারডের মাধ্যমে খেলার উদ্বোধন শেষে ১২ টি ইভেন্ট অনুষ্ঠিত হয় ও পরে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য- বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজিত অনুষ্ঠিতব্য ১০ম ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর মহানগর ছাড়াও ৮ জেলার কিন্ডারগার্টেন সোসাইটির ২১৬ জন শিক্ষার্থীর অংশগ্রহনে ১২ টি ইভেন্টে মোট ৩৬জন  ১ম, ২য় ও ৩য় স্হান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth