১২ বৈশাখ, ১৪৩৩ - ২৫ এপ্রিল, ২০২৬ - 25 April, 2026

লক্ষীটারীতে দুর্যোগ স্বেচ্ছাসেবকদের সঙ্গে ইউডিএমসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

2 hours ago
134


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন পরিষদ হলরুমে দুর্যোগ স্বেচ্ছাসেবকদের সাথে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত

বৃহস্পতিবার  জাগরণী চক্র ফাউন্ডেশন বাস্তবায়িত ‘মর্যাদা’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল-হাদী।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মর্যাদা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফুজা খাতুন, ইউনিট ম্যানেজার মোঃ নূর আলম এবং ফিল্ড ফ্যাসিলিটেটর বন্যা রানী মহন্ত।

সভায় ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও অংশ নেন। এর মধ্যে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এবং ইউনিয়ন প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নূরুল হক।

এছাড়া লক্ষীটারী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত স্বেচ্ছাসেবকরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা, আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি ও কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth