১২ বৈশাখ, ১৪৩৩ - ২৫ এপ্রিল, ২০২৬ - 25 April, 2026

তারাগঞ্জে জামাত- শিবিরের বিরুদ্ধে উপজেলা ছাত্রদলের বিক্ষাভ

2 hours ago
12


তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: 

জামায়াত- শিবির রাজাকার স্লোগানে তারাগঞ্জ উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।  মিছিলে তুমিও জানো আমিও জানি জামায়াত- শিবির পাকিস্তানি।  জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ও জামায়াত শিবিরকে গুপ্ত আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড় ৭ টার দিকে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ হয়।  এ সময় তারা তুমিও জানো আমিও জানি জামাত-শিবির পাকিস্তানি।  জামাত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া। গুপ্ত গুপ্ত জামাত শিবির স্লোগান দেয়।বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াহিয়া খাঁন কাজল ও উপজেলা ছাত্রদলের সচিব আখতারুজ্জামান শুভ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth