১৪ বৈশাখ, ১৪৩৩ - ২৭ এপ্রিল, ২০২৬ - 27 April, 2026

পীরগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি সহায়তা প্রদান

1 hour ago
9


পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি আর্থিক সহায়তার ও শুকনো খাবার প্রদান প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার নিহতের পরিবার এসে আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করেন।

এসময় উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)তারিফুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, বিএনপিনেতা জীল্লুর চৌধুরী, ইউপি সদস্য শাহান আলীসহ আরো অনেকে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে নগদ ২৫ হাজার করে ৫০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।  উল্লেখ্য, গত ২৬শে এপ্রিল রবিবার দুপুরে সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তর (৩৫) ও কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গী পাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী(৩৭)মারা যান। নিহতদের পরিবারের অভিভাবকরা এসহায়তা গ্রহণ করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth