১৪ বৈশাখ, ১৪৩৩ - ২৭ এপ্রিল, ২০২৬ - 27 April, 2026

নীলফামারীতে শুরু হলো দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

2 hours ago
15


নীলফামারী প্রতিনিধি:

৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে নীলফামারীতে দু’দিন ব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

নীলফামারী সরকারী কলেজে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে(২৭এপ্রিল) বেলুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরে ছয় উপজেলা থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শণ করেন প্রধান অতিথি মোহাম্মদ নায়িরুজ্জামান।

এরআগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সরকারী কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী জেলা শিক্ষা অফিসার ওয়াদুদ আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএসডিএফ’র চেয়ারম্যান মারুফ খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে এই সপ্তাহ শুরু হয়েছে।

আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা যেভাবে বিজ্ঞান ভিত্তিক নানা উদ্ভাবন উপস্থাপন করেছে তা দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখবে। আমরা আশা করি এখান থেকে এই জেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth