১১ শ্রাবণ, ১৪৩৩ - ২৬ জুলাই, ২০২৬ - 26 July, 2026

ঘোড়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

204
2026-04-28 00:28:00

news-picture

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ প্রতিপাদ্য বিষয় ছিল,পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ।

রোববার (২৬ এপ্রিল) ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদ্বিখন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান মেহেদী হাসানের  সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা,

আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহতিরিমা সানি,মেডিকেল অফিসার মো. আহসান হাবীব,ডা. প্রিয়াঙ্ক কুন্ডু, মেডিকেল অফিসার হোমিও শামীম হোসেন মাসুম, ইপিআই আজিজুল হক, স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তীসহ  বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়