৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

99
2026-04-28 05:52:58

news-picture

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ একই এলাকার আজহারুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ২৪ এপ্রিল রাতে একই এলাকার এক ব্যক্তি সুযোগ বুঝে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে ভুক্তভোগী থানায়   অভিযোগ দিলে পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে আজহারুল কে দেখা যায়নি। গত রবিবার বিকালে এলাকাবাসী ডাক দিলে তিনি আসলে এলাকাবাসীর সঙ্গে তর্কে জড়িয়ে যায়। পরে ভুক্তভোগীর পরিবারের লোকজন ও এলাকাবাসী আজারুল কে মারধর করেন। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অভিযুক্ত পরিবারের লোকজন জানান, আজাহারুল অপরাধ করছে তার বিচার পুলিশ প্রশাসন করবে।তারা কোন মারধর করল। মারধর করার কারণে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়