১৫ বৈশাখ, ১৪৩৩ - ২৮ এপ্রিল, ২০২৬ - 28 April, 2026

গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

1 hour ago
74


বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে সাদিয়া বেগম(১৭) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর বিচিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া বেগম ওই গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের লোকজন সাদিয়াকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার শয়ন কক্ষে খোঁজ নিতে যান। সেখানে তাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, বিষ্ণুপুর ইউনিয়নে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth