৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১৪ জুন, ২০২৬ - 14 June, 2026

পীরগঞ্জে বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের উদ্বোধন

125
2026-04-30 04:07:50

news-picture

পীরগঞ্জ প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা কাটিং রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নানুহার গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ নাজমুল হাসান। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোশারফ হোসেন, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস, কৃষক কৃষাণীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সজিনা চাষের গুরুত্ব তুলে ধরে কৃষিবিদ নাজমুল হাসান বলেন, সজিনা একটি নিরাপদ সবজি, যা পুষ্টিগুণে সমৃদ্ধ। মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সবজি সহজে চাষে করে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া যায়। উপজেলার প্রতিটি ইউনিয়নে বসতবাড়ি ও সড়কের পাশে সজিনা চারা রোপণের স্থানীয়দের প্রতি আহবান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়