৮ কার্তিক, ১৪৩৩ - ২৩ অক্টোবর, ২০২৬ - 23 October, 2026

গাইবান্ধার গোবিন্দগঞ্জ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় এক যুবককে হাতেনাতে আটক করে বিক্ষুব্ধ জনতা

125
2026-05-10 19:44:56

news-picture

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় এক যুবককে হাতেনাতে আটক করে বিক্ষুব্ধ জনতা।

আজ বিকাল আনুমানিক বিকাল তিনটায় বিদ্যালয় থেকে  বাড়ি ফেরার পথে বর্ধনকুঠির  নামক স্থানে ছোট্ট একটি ঝোপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর  গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে বুজরুক বোয়ালিয়ার মাসুদ রানার পুত্র রোমান সরকার।

স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে গোবিন্দগঞ্জ থানা থানা পুলিশে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে  নিশ্চিত করেছেন  গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক

সর্বশেষ

জনপ্রিয়