২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১০ জুন, ২০২৬ - 10 June, 2026

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

24
2026-06-09 16:45:17

news-picture

নিজস্ব প্রতিবেদক:

২০০ আসন বিশিষ্ট শ্রেণি-পেশার জনগনের শ্রেণি ভিত্তিক নির্বাচিত প্রতিনিধিত্বে পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠনের দাবীতে রংপুরে মানববন্ধ ও জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯জুন) সকালে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বাংলাদেশের জনগন উপনিবেশবাদী শাসন কাঠামো থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীন দেশ উপযোগী একটি অংশীদারিত্বমূলক তথা সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষের অংশীদারিত্বের শাসন প্রতিষ্ঠা করবে বলে আমাদের বিশ্বাস। আমরা চাই জনগণের সরকার, জনগনের শাসন, জনগনের রাষ্ট্র কাঠামো গঠন। রাষ্ট্র পরিচালনায় শ্রেণি-পেশার মানুষ তার কর্ম ভিত্তিক দায়িত্ব নিয়ে রাষ্ট্র কাঠামোয় নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব, জবাবদিহিতা ও জাতির নিকট দায়িত্বশীল থাকা। দলীয় রাজনীতির পাশাপাশি অদলীয় শ্রেণি-পেশার মানুষের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণে জাতীয় সংলাপের আহ্বান করতে হবে।

স্মারকলিপি সূত্রে তাদের দাবি সমূহ হলো,

রাষ্ট্রীয় কাঠামোগত বৈষম্য দূরীকরণ, দুর্নীতি প্রতিরোধ ও মালিকানা প্রতিষ্ঠায় ক্ষমতার অংশীদারিত্বে এক ব্যক্তির দুই ভোট বাস্তবায়ন করতে হবে। আঞ্চলিক বৈষম্য দূরীকরণে রংপুর প্রদেশসহ ৯টি প্রদেশ গঠন করতে হবে। প্রাদেশিক সরকার গঠন, প্রতি প্রাদেশিক পার্লামেন্টে এক তৃতীয়াংশ শ্রেণি-পেশার নির্বাচিত প্রতিনিধি নিয়ে ১৫০ সদস্য বিশিষ্ট প্রাদেশিক পার্লামেন্ট গঠন করতে হবে ও ফেডারেল সরকার গঠন করতে হবে।

মানববন্ধনে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি'র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এবিএম মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, সহ সভাপতি সাদেকুর রহমান, সদস্য সার্জেন্ট আতিয়ার রহমান, রংপুর জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক এ্যাড. রায়হান কবির প্রমূখ। এ সময় রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়