গজঘণ্টা হাই স্কুল ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক:
গজঘণ্টা হাই স্কুল ও কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২৮শে জুন ২০২৬ রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবু হাসান। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন শ্যামলী আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন কাকুলী। শিক্ষকদের মধ্য থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভোকেশনাল শাখার সিনিয়র ইন্সট্রাক্টর আখতারুল ইসলাম জোসেফ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসেন, সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে প্রবেশ পত্র তুলে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকেও বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও উপহার সামগ্রী প্রদান করা হয়।পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মামুন উর রশিদ। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।